ঢাকা      বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

লেবাননে ইসরাইলের টানা হামলা

IMG
18 March 2026, 10:30 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননের রাজধানী বৈরুতে টানা হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একটি বিস্ফোরণে বৈরুতের কেন্দ্রস্থলের একটি ভবন মাটির সাথে মিশে গেছে।

বিবিসি জানায়, যে এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে; সেটি হেজবুল্লাহর তথাকথিত দুর্গ বা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নয়। বরং ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল পরিবেষ্টিত একটি এলাকা।

এদিকল, জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল তেহরান। যার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেল আবিবে দু'জন নিহত হয়েছেন।

আর ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং কাতার নিজেদের ওপর আসা হামলা প্রতিহত করার খবর জানিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালী বরাবর ইরানের ক্ষেপণাস্ত্র অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। এই হামলায় বাঙ্কার ধ্বংসে সক্ষম বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন