ঢাকা      বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

দেশে ফিরলেন ইরানের নারী ফুটবলাররা

IMG
18 March 2026, 10:43 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের নারী ফুটবল দলকে তুরস্ক থেকে গাড়িতে গুরবুলাক সীমান্ত দিয়ে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করেন তাঁরা। অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে দীর্ঘ যাত্রা শেষে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান ইরানের নারী ফুটবলাররা।

তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তাঁরা পুলিশের নিরাপত্তায় বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করার পর প্রাথমিকভাবে দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন।

তবে পরবর্তীতে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের বাকি সদস্যদের সাথে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পরিবারের সদস্যদের ওপর হুমকি ও চাপের কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন