ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ শনিবার (২১ মার্চ) ঈদের দিন বঙ্গভবনে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও বিভিন্ন দেশের কূটনীতিকরা পরিবার পরিজনসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com