ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সদ্য কারামুক্ত সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানান আনিস আলমগীর।
সাংবাদিকদের তিনি বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।’
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনিস আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজ ঈদের নামাজে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন। এর আগে, আজ সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আনিস আলমগীর।
জানা গেছে, আনিস আলমগীর ছাড়াও শফিক রেহমান ও মোকাররম হোসাইনসহ বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপের সময় সাংবাদিকদের স্বাস্থ্যেরও খোঁজ-খবর নেন তিনি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com