ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সেনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর জেসিও, এনসিও, অন্যান্য পদবীর সেনা সদস্য, বেসামরিক কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান এসময় সেনাবাহিনী প্রধানের সাথে ছিলেন।
আনন্দঘন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সেনা সদস্যরা আনন্দিত ও অনুপ্রাণিত হন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com