ঢাকা      সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
শিরোনাম

ইসরাইলে একদিনে ৬১ অভিযান চালিয়ে হিজবুল্লাহর রেকর্ড

IMG
23 March 2026, 4:11 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের অবস্থানে একদিনে ৬১টি অভিযান পরিচালনা করেছে- যা এই প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে একটি রেকর্ড। হিজবুল্লাহ সূত্রের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, হিজবুল্লাহ সম্প্রতি আল আসফ আল মাকুল নামক বিশেষ যুদ্ধক্ষেত্রের লড়াইয়ে ইসরাইলি অবস্থানগুলোতে ৬৩টি অভিযান চালিয়েছে; যার মধ্যে ৬১টি অভিযান কেবল গত রোববার সম্পন্ন করেছে।

রোববার ভোর শুরু হওয়ার ১০ মিনিট পর আত্যাইয়েবা উপশহরের দক্ষিণাঞ্চলে আলমা হিসাবাত পার্বত্য এলাকায় ইসরাইলি সেনা সমাবেশের ওপর হামলা শুরু করে হিজবুল্লাহ। তাদের অভিযানগুলোতে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা এবং রকেট ও মর্টারের গোলা।

ইসরাইলি সেনাদের অবস্থান ছাড়াও তাদের সমরাস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম, অবকাঠামো ও অবৈধ বসতিগুলোও ছিল এসব অভিযানের টার্গেট।

সীমান্তবর্তী অবৈধ বসতিগুলোতে হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও লিপ্ত হয়। হিজবুল্লাহ'র এসব অভিযান সীমান্ত রেখার ওপারে অধিকৃত উত্তর ফিলিস্তিনের সাত কিলোমিটার পর্যন্ত গভীরে ইসরাইলি নজরদারির ঘাঁটি ও বিমান অভিযান পরিচালনার কমান্ড সেন্টারগুলোকে টার্গেট করেছে কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে।

হিজবুল্লাহ'র অভিযান সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল এবং এ সময় কিরিয়াত শামুনাহ নামক অবৈধ বসতি হিজবুল্লাহর এক ঝাঁক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

এদিকে, এক খবরে জানা গেছে, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন এলাকায় অন্তত ৬ ইসরাইলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরাইল দাবি করেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই সেনারা হতাহত হয়।

পার্সটুডে/এমএএইচ/২৩

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন