ঢাকা      বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
শিরোনাম
  • ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
  • ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ আটক
  • রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় পাঁচ দিন হামলা বন্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

IMG
23 March 2026, 8:33 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ নিয়ে ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। তিনি পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর কোনো ধরনের হামলা স্থগিত রাখবেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।

ইংরেজি ক্যাপিট্যাল লেটার বা বড় হাতের অক্ষরে লেখা ওই পোস্টে বলা হয়েছে, "আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র এবং ইরান গত দু'দিন ধরে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে।"

"এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার উপর ভিত্তি করে আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি, যা চলমান সভা ও আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল," বলা হয়েছে পোস্টটিতে। ওই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন