ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
হামলা শুরুর সাথে সাথেই মোবাইল ফোনে সতর্ক বার্তা পাঠিয়ে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। একই ধরনের সতর্ক বার্তা অন্যান্য উপসাগরীয় দেশেও পাঠানো হয়। সাধারণত রাতে এগুলো বেশি হয়। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ হামলাই প্রতিরোধ করতে পারছে তারা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com