ঢাকা      বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

ইরান অঞ্চলজুড়ে প্রাণহানি বাড়ছে

IMG
01 April 2026, 4:40 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।

ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান এইচআরএএনএ বলছে, এখন পর্যন্ত ইরানে তিন হাজার ৪৯২ জন নিহত হয়েছেন। নিহতদের মাঝে এক হাজার ৫৭৪ জনই বেসামরিক, যার মাঝে অন্তত ২৩৬ জন আবার শিশু।

ইসরাইল: দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে নয়জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

লেবানন: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এক হাজার ২৪৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২৪ জন শিশু।

উপসাগরীয় অঞ্চল: এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী বা বিদেশি শ্রমিক। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১১ জন, কুয়েতে সাতজন এবং ওমান, সৌদি আরব ও বাহরাইনে দু'জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন