ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরছেন প্যাম বন্ডি। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, "প্যাম বন্ডি দেশপ্রেমিক এবং অনুগত বন্ধু। তিনি নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দ্বায়িত্ব সামলেছেন। সারাদেশে অপরাধও দমনে তিনি সদর্থক ভূমিকা পালন করেছেন।"
এরপর প্যামকে নতুন দ্বায়িত্ব দেওয়া হবে। তার নতুন পদের কথা ট্রাম্প খুর তাড়াতাড়ি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। প্যাম বন্ডির জায়গায় অ্যাটর্নি জেনারেল হচ্ছেন টড ব্ল্যাঞ্চ।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com