ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নৌ গোয়েন্দা অধিদপ্তরের প্রধান বেহনাম রেজায়ির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা। এর আগে, গত ২৬ মার্চ এক হামলায় রেজায়িকে লক্ষ্যবস্তু করার দাবি করেছিল ইসরাইল।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তখন জানিয়েছিল, "রেজায়ি আঞ্চলিক দেশগুলোর তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় ও সহযোগিতার নেতৃত্ব দিচ্ছিলেন।" ইরানের সংবাদমাধ্যম গত ২৭ মার্চ রেজায়ির একটি স্মরণ সভার খবর প্রকাশ করলেও আইআরজিসি ঘটনার কয়েক দিন পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলো।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ইসরাইল আইআরজিসি’র নৌ কমান্ডার আলি রেজা তাংসিরিকেও হত্যার দাবি করেছিল, যিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ তদারকির দায়িত্বে ছিলেন। ইসরাইলের সেই ঘোষণার চার দিন পর তাংসিরির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছিল আইআরজিসি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com