ঢাকা      শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শিরোনাম

কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচজনের লাশ উদ্ধার

IMG
04 April 2026, 5:30 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা জানান।

আজ দুপুর ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের, তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন