ঢাকা      মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

IMG
07 April 2026, 9:28 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর একটি ছবি সংযুক্ত করে পোস্টে রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে স্বাগত জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে আরও দৃঢ় হয়েছে।

বার্তায় আরও বলা হয়, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নয়াদিল্লিতে গেছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন