ঢাকা      শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

আলোচনা শুরুর জন্য ইরানি স্পিকারের দুই শর্ত

IMG
10 April 2026, 11:32 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে দু'টি শর্ত বাস্তবায়ন করতে হবে। তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাকের কালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “উভয় পক্ষের মধ্যে যেসব পদক্ষেপে সম্মতি হয়েছিল, তার মধ্যে দু’টি এখনো বাস্তবায়িত হয়নি; লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আলোচনার আগে ইরানের আটক সম্পদ মুক্ত করা। এই দু'টি বিষয় আলোচনা শুরুর আগেই বাস্তবায়িত হতে হবে।”

তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে যখন মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন ইরানের আলোচনাকারী দল আলোচনার আগে শর্তগুলো বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।

ইরান-মার্কিন আলোচনার জন্য ইসলামাবাদ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন