ঢাকা      রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
শিরোনাম
  • দেশে পৌঁছেছে ৩৪ জন প্রবাসীর মরদেহ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
  • ১২টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে ইরান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

পাকিস্তানে ইরানি প্রতিনিধি দল জাতীয় স্বার্থ রক্ষাকারী: ইরানের প্রেসিডেন্ট

IMG
12 April 2026, 1:13 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পাকিস্তানে আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধি দল ইরানের স্বার্থ রক্ষাকারী এবং এই লক্ষ্যেই তারা সাহসিকতার সঙ্গে আলোচনা করবে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানে উপস্থিত ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পুরোপুরি ইরানের স্বার্থ রক্ষা করবে এবং এই উদ্দেশ্যে তারা সাহসিকতার সঙ্গে আলোচনা চালাবে। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের প্রতি সরকারের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আলোচনা থেকে যে ফলাফলই আসুক না কেন, সরকার জনগণের সেবা করে যাবে।

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা-বিশ্বাস না থাকা সত্ত্বেও তারা আলোচনায় অংশ নিচ্ছে। পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল এখনও ট্রিগারে রয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন