ঢাকা      মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

মুস্তাফিজুরের ডানহাতি সংস্করণ!

IMG
14 April 2026, 7:46 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাজস্থান রয়্যালসের শক্তিশালী টপ অর্ডারকে থামানোই ছিল সানরাইজার্স হায়দরাবাদের লক্ষ্য। তবে ডোনোভান ফেরেরাকে যে বলে আউট করেন সাকিব হোসেন, তা নজর কেড়েছে মুম্বই ইন্ডিয়ানসের তিনবারের আইপিএল জয়ী বোলার মিচেল ম্যাকক্লেনাঘানের।

সাবেক কিউই পেসার সাকিবের এই ডেলিভারিকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের স্লোয়ারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন,‘সাকিব হোসেনকে খুবই প্রতিভাবান বলে মনে হচ্ছে। ইনিংসের শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেয়। আর তার ফলে রাজস্থানের টপ অর্ডার এবং ২১৭ রানের লক্ষ্য তাড়া করার সম্ভাবনাকে বড় ধাক্কা দেয়। পরে স্লোয়ার বল করে সবাইকে চমকে দেয়। তার স্লোয়ার মুস্তাফিজুর রহমানের মতোই লাগছিল। মনে হচ্ছিল মুস্তাফিজুরের ডানহাতি সংস্করণ।''

সাকিব হোসেনকে আগে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪-এ দলে নিয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। তাঁকে ৩০ লাখ টাকায় দলে নেয় সানরাইজার্স।

অভিষেক ম্যাচেই বিহারের এই পেসার যশস্বী জয়সওয়ালকে আউট করে তাঁর প্রথম আইপিএল উইকেট পান। এরপর ৬৯ রানে ব্যাট করা ডোনোভান ফেরেরাকে বুদ্ধি খাটিয়ে আউট করেন। এক ওভারেই জোফ্রা আর্চার ও রবি বিশ্নোইকে ফেরান।

'ভারতের বোলিং নিরাপদ হাতে’, প্রফুল হিঞ্জের প্রশংসা করেন ম্যাকক্লেনাঘান। দিন শেষে সানরাইজার্স ম্যাচ জিতলেও প্রফুল হিঞ্জ ও সাকিব হোসেন নজর কেড়ে নেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন