ঢাকা      শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করার আহবান কলম্বিয়ার

IMG
17 April 2026, 7:03 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করতে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো। এ প্রসঙ্গে ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করার ইতালি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। অন্যান্য দেশগুলোকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্য এই পদক্ষেপ নেয়া জরুরি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো সভ্যতাগুলোর মধ্যে সংলাপকে শান্তিতে উপনীত হওয়ার একমাত্র পথ উল্লেখ করে বলেছেন, অব্যাহত সামরিক পদক্ষেপ বিশ্বের স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। কলম্বিয়া ইসরায়েল ও মার্কিন উপনিবেশবাদী তৎপরতার বিরুদ্ধে ল্যাটিন আমেরিকার সবচেয়ে সোচ্চার দেশগুলোর অন্যতম।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন