ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবৈধ অভিবাসন রোধে চালানো অভিযানে উগান্ডায় অন্তত ২৩১ জন বিদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে চালানো এই অভিযানের লক্ষ্য ছিল দেশের উত্তরাঞ্চলে বসবাসরত একদল নাইজেরীয়৷ একই সময় দেশটির রাজধানী কাম্পালার একটি অঞ্চলেও চলে অভিযান। সেখানে একসঙ্গে বাস করছিলেন আরেক দল বিদেশি।
উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, দ্বিতীয় অভিযানে আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, ঘানা, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com