ঢাকা      বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

যুক্তরাষ্ট্রের পাসপোর্টে ট্রাম্পের ছবি

IMG
30 April 2026, 3:59 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত পাসপোর্ট তৈরি করা হবে – এমন ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায়। তবে স্মারক হিসেবে সীমিত সংখ্যক পাসপোর্ট এভাবে তৈরি করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই পাসপোর্টগুলো প্রকাশ করা হবে। বিবৃতিতে অবশ্য পাসপোর্টগুলোতে ট্রাম্পের ছবি থাকার উল্লেখ নেই। কিন্তু পররাষ্ট্র দপ্তরের সরবরাহ করা নকশায় পাসপোর্টের ভেতরের একটি পৃষ্ঠায় ১৭৭৬ সালের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষরের ছবির বিপরীতে ট্রাম্পের ছবি দেখা গেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন