ঢাকা      শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

IMG
30 April 2026, 4:03 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে শৃঙ্খলা ও রীতি মানার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় তিনি প্রথম সারিতে নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন। আইনমন্ত্রীর বক্তব্য শেষ হলে প্রধানমন্ত্রী নিজের আসনে গিয়ে বসেন।

সংসদের রীতি অনুযায়ী, কোনো সদস্যের বক্তব্য চলাকালে তার সামনে দিয়ে যাওয়া শৃঙ্খলাবিরোধী। প্রধানমন্ত্রী সেই রীতি অনুসরণ করেন। সংসদ আইনের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রীর শৃঙ্খলা মানার দৃশ্য সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের মুগ্ধ করেছে। অধিবেশনের এই পর্বে দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধানমন্ত্রীর এই শৃঙ্খলা মানার ভূয়সী প্রশংসা করেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন