ঢাকা      বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

IMG
30 April 2026, 4:13 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শামসুল আলম (৬৩) নামে আরো এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তিনি গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের স্থানীয় সময় রাত আটটায় মারা যান। তিনি রংপুর জেলার কোতোয়ালী মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তাঁর বাবার নাম আজিজুল ইসলাম ও মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব যান।

বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে যান শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বুধবার ফজর নামাজ শেষে মদিনার জান্নাত-আল বাকীতে তাঁকে দাফন করা হয়। এ নিয়ে গতকাল বুধবার পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন