ঢাকা      শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

ডিএমটিসিএলের নতুন এমডি শাওগাতুল আলম

IMG
30 April 2026, 10:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অতিরিক্ত সচিব মো. শাওগাতুল আলমকে ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করেছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভোথিয়েটার, ঢাকার মহাপরিচালক মোঃ শাওগাতুল আলমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে বদলি পূর্বক প্রেষণে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন