ঢাকা      শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

IMG
02 May 2026, 12:05 PM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। এসময় তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সঙ্গে ছিলেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের প্রসাশক আব্দুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।

এর আগে, তারেক রহমান আজ শনিবার (০২ মে) সকাল ১০ টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগা গেট এলাকায় অবস্থিত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

মাজারে যাওয়ার পথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে তারা তাঁকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি ও নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।

গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের এটি প্রথম সফর।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন