ঢাকা      রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুনের ঘটনায় জড়িত ৩ জন গ্রেফতার

IMG
03 May 2026, 12:48 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন লাগানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. আসমাউল ইসলাম (৩০), মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মো. হুমায়ুন কবির খান (৫৯)।

শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যবর্তী সময়ে শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোর রুমে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৩৩টির আংশিক এবং ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ১৪০টি ল্যাপটপ সম্পূর্ণ পুড়ে যায়। বাকী ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি। এ ঘটনায় মিরপুর মডেল থানার মামলা দায়ের করা হয়।

মিরপুর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত শিক্ষা অধিদপ্তরে কর্মরত পরিচ্ছন্ন কর্মী (মাস্টার রোল) আসামি মো. আসমাউল ইসলামকে মিরপুর-২ নম্বর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মো. আসমাউল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে ওই ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মিরপুর মডেল থানা পুলিশ মিরপুর শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মো. জিন্নাত আলী বিশ্বাস ও মো. হুমায়ুন কবির খানকে গ্রেফতার করে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন