ঢাকা      বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

IMG
06 May 2026, 11:53 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (০৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি শিক্ষক ছিলেন। তিনি সমাজে একজন আদর্শ ও মমতাময়ী নারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

বেগম জেবুন্নেছার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা বলেন, ‘বেগম জেবুন্নেছা ছিলেন একজন আদর্শ ও মমতাময়ী নারী।

শোকবার্তায় প্রতিমন্ত্রী আরো বলেন, তিনি তাঁর আদর্শ ও শিক্ষা দিয়ে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। মা হারানোর বেদনা অপূরণীয়। প্রতিমন্ত্রী ও সচিব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন