ঢাকা      সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

মালয়েশিয়ায় ২৭ মে পবিত্র ঈদুল আজহা

IMG
18 May 2026, 6:43 AM

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশটির মাজলিস রাজা-রাজা'র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় সংবাদমাধ্যম ‘অ্যাস্ট্রো আওয়ানি’ জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হয়েছে আজ সোমবার, ১৮ মে। সেই হিসেবে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

মাজলিস রাজা-রাজা'র ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালউদ্দিন জাতীয় সম্প্রচারমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এদিকে, ঘোষণার আগেই দেশজুড়ে স্থানীয় মুসলমানদের পাশাপাশি প্রবাসী মুসলমানদের মধ্যেও ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কোরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন তাঁরা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন