শরীফুল ইসলাম, আশুলিয়া: আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ঢাকার আশুলিয়া বাজারে জমে উঠছে ঐহিত্যবাহী কোরবানির পশুর হাট। এরই মধ্যে হাটে বেচা-বিক্রি শুরু হয়েছে। তুরাগ নদীর তীরে হাটটি হওয়ায় নির্বিঘ্নে ও সহজেই পশু বেচা কেনা চলছে। প্রতিদিন সকাল থেকে হাটে বেচা কেনা শুরু হয়, যা চলবে চাঁদ রাত পর্যন্ত।
সরেজমিনে ওই গবাদি পশুর হাটে গিয়ে দেখা যায়, সাভার উপজেলা প্রশাসন থেকে অনুমোদনের পর আশুলিয়া বাজারে এই হাটে পশু কেনা-বেচাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা বিভিন্ন পশু উঠিয়েছেন এই হাটে।
রয়েছে ছোট-বড় ও মাঝারিসহ বিভিন্ন সাইজের গরু পাওয়া যাচ্ছে মহিষ উঠেছে বিভিন্ন সাইজের ছাগল ও ভেড়া। দামও অনেকটা সাশ্রয়ী বলে দাবি ব্যাপারিদের। এছাড়া হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে আসা পাইকারদের জন্য রয়েছে থাকা-খাওয়াসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, আশুলিয়ার সবচেয়ে এই বড় হাটটিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া সাভার ও আশুলিয়ার অন্যান্য পশুর হাট এবং ঢাকার ধামরাইয়েও জমে উঠেছে কোরবানির পশুর কেনাবেচা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com