ঢাকা      সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

রামিসা হত্যার ঘটনায় জর্ডান বিএনপির শোক

IMG
24 May 2026, 10:27 AM

রাশেদ কাদের, জর্ডান: ঢাকায় রামিসাকে ধর্ষণের পর হত্যা জাতির জন্য লজ্জা বলে মনে করেন জর্ডান প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও জর্ডান কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী। এ হত্যার ঘটনায় তিনি জর্ডান প্রবাসী বাংলাদেশি ও জর্ডান কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, রামিসা অত্যন্ত মেধাবী এবং এলাকার মানুষের কাছে ছিলেন আদরের পাত্রী। তাঁর সাথে এরকম আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না।

সোহেল চৌধুরী আরও বলেন, আমিও একজন কন্যা সন্তানের বাবা। আমি চাই বাংলাদেশে ধর্ষণ ও হত্যা চিরতরে বন্ধ হোক। মাগুরার সেই আছিয়ার বিচার যদি দ্রুত কার্যকর হতো, হয়তো রামিসার এরকম মৃত্যু দেখতে হত না। দ্রুত শিশু নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান তিনি। রামিসার বাসায় গিয়ে তাঁর বাবাকে সান্তনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন