ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের সঙ্গে যুদ্ধে দ্রুত কোনো চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, আলোচনা চলছে, তবে তাঁর প্রতিনিধিদের তাড়াহুড়ো করে চুক্তিতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘চুক্তি স্বাক্ষর ও নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে অবরোধ পূর্ণ মাত্রায় বজায় থাকবে। কোনো ভুলের সুযোগ নেই।’’ একদিন আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারকের খসড়া ‘‘মোটামুটি চূড়ান্ত’’ হয়েছে। তিন মাস ধরে চলা এই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ হতো।
ট্রাম্প ইরানের সঙ্গে সম্পর্কের প্রশংসা করে বলেছেন, এটি ‘আরো পেশাদার ও ফলপ্রসূ’ হয়ে উঠছে। এমনকি ইরান ভবিষ্যতে ‘আব্রাহাম অ্যাকর্ডে’ যোগ দিতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com