ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে বস্তির অনেকগুলো ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে। রাত সাড়ে নয়টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই এলাকায় পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com