রাশেদ কাদের, জর্ডান: জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। জর্ডানের ইন্ডাস্ট্রি এরিয়া সাহাবের হযরত ওমর বিন খাত্তাব (রা:) মসজিদ কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহার বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এই জামাতে রাজধানী আম্মানসহ জর্ডানের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নামাজ পড়তে আসেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে সাহাবের ইন্ডাস্ট্রি এরিয়ার হযরত ওমর বিন খাত্তাব (রা:) মসজিদ কমিটি বাংলাদেশিদের জন্য বৃহত্তর এই জামাত আয়োজন করে থাকেন। বাংলাদেশিদের বৃহত্তর এই জামাতে নামাজ পড়ে প্রবাসী বাংলাদেশিরা কিছুক্ষণের জন্য হলেও মনে করেন যে, বাংলাদেশেই ঈদের নামাজ পড়ছেন। নামাজে অংশগ্রহণকারী বাংলাদেশিরা মসজিদ কমিটি ও আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com