ঢাকা      মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে মিরপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

IMG
09 June 2026, 9:58 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ম্যাচটি উপভোগ করতে তিনি মাঠে যান। এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের প্রতীকী এই উপস্থিতি ম্যাচে যোগ করে ভিন্নমাত্রা।

স্টেডিয়ামে আগত অতিথিদের স্বাগত জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। তাঁরা অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি অতিথিদের উপস্থিতিও দর্শকদের নজর কাড়ে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন