ঢাকা      বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

মালদ্বীপে ওয়ার্ক পারমিটে ঘুষ বাণিজ্য!

IMG
10 June 2026, 10:46 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট অনুমোদনকে কেন্দ্র করে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির সাবেক ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল শাম্মান ওয়াহিদ। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি ওয়ার্ক পারমিটের বিপরীতে ৮ হাজার মালদ্বীপীয় রুফিয়া ঘুষ আদায়ের বিষয়টি তিনি প্রেসিডেন্টকে সরাসরি অবহিত করেছিলেন। তবে অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফৌজদারি আদালতে ২৫ বছর জেল ও সাজা ঘোষণার শুনানির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাম্মান দাবি করেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসানের মাধ্যমে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছিল এবং প্রেসিডেন্ট পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তাঁর দাবি, এ সংক্রান্ত চ্যাট ও অডিও রেকর্ডও রয়েছে, যদিও বর্তমানে তাঁর মোবাইল ফোন পুলিশের হেফাজতে রয়েছে।

শাম্মানের অভিযোগ, প্রেসিডেন্টের নিষ্ক্রিয়তা নিজেই একটি দুর্নীতিমূলক কর্মকাণ্ডের শামিল। তবে প্রেসিডেন্টের কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন