ঢাকা      শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

চায়না মিডিয়া গ্রুপের পঞ্চম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

IMG
11 June 2026, 2:46 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীনের চংচিং শহরে বুধবার শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির উপ-তথ্যমন্ত্রী যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের সিএমজি সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শহর হিসেবে পরিচিত চংচিং-এ এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য (ফেক নিউজ) এবং বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বিশ্বের উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।’

তিনি বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারিত্বের মান বাড়াতে পারস্পরিক প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক গণমাধ্যমের প্রায় ৩০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অধিবেশন শেষে সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিভিন্ন আধুনিক উদ্যোগ, প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হয়। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তি নির্ভর আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন দিগন্ত ও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন