বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: দেশের ইতিহাসে এই প্রথম কোনো আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের মধ্য পালশা আশ্রয়ন প্রকল্পে আজ শুক্রবার বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ রানার সভাপতিত্বে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তীব্র গরমে অসহায় মানুষরা যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন, সেই লক্ষ্যেই এই আধুনিক মসজিদটি নির্মাণের উদ্যোগী হন মাসুদ রানা।
প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন বলেন, বিএনপি সরকার ধর্মের অনুশাসন মেনেই দেশ পরিচালনা করছে। ধর্ম-চর্চা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ বিএনপি সরকারের রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ২০-৩০ বছর ধরে এখানে নামাজের কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। এই উদ্যোগে আশ্রয়ন প্রকল্পজুড়ে আনন্দের বন্যা বইছে।
১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মসজিদের সভাপতি মোঃ নুর আলম পোদ্দার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা ইমদাদুল হক মিলন, শফিউল ইসলাম, রেজাউল সরকার, মমিন মিয়া, ইমরান হোসেন, আইনুল ইসলাম, নয়ন ইসলাম, মিরাজুল ইসলাম, সাইদুর রহমান, ফজলুর রহমান, ইঞ্জিনিয়ার আসাদুল ইসলাম, মুকুল মিয়া এসময় উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com