ঢাকা      সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

বিশ্বকাপের উন্মাদনায় রঙিন কলকাতা

IMG
15 June 2026, 12:01 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বকাপের জ্বর এখন শুধু যুক্তরাষ্ট্র, কানাডা বা মেক্সিকোর স্টেডিয়ামেই সীমাবদ্ধ নেই, তার উন্মাদনা পৌঁছে গেছে ভারতের অলিগলিতেও। বিশেষ করে কলকাতার ফকির চক্রবর্তী লেনের বিখ্যাত ‘বিশ্বকাপ গলি’ যেন আবারও ফুটবল উৎসবের রঙে সেজে উঠেছে। বিশ্বকাপ শুরু হতেই এই গলিতে ফুটে উঠেছে ফুটবলপ্রেমীদের আবেগ, ভালোবাসা এবং সৃজনশীলতা।

গলির দু’ধারে এখন শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। ব্রাজিলের হলুদ-সবুজ, আর্জেন্টিনার নীল-সাদা কিংবা পর্তুগালের লাল-সবুজ রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। রাতভর চলছে বিশ্বকাপের ম্যাচ দেখা, আর পাশাপাশি চলছে গলিকে আরও আকর্ষণীয় করে তোলার কাজ। দেওয়ালে আঁকা হচ্ছে বিশ্বের সেরা ফুটবলারদের ছবি। কোথাও দেখা যাচ্ছে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, কোথাও আবার ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপনের মুহূর্ত। নেইমার, এমবাপ্পেসহ একাধিক তারকার ছবিও জায়গা করে নিয়েছে এই ফুটবল পাগল পাড়ার দেয়ালে।

এই গলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফুটবলকে কেন্দ্র করে ঐক্যের বার্তা। মাঠের লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, এখানে সেই বিভেদ যেন মিলিয়ে যায়। তারই এক অনন্য উদাহরণ দেখা গেল একটি গ্রাফিতিতে, যেখানে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় নেইমারের ছবি আঁকা হয়েছে। ফুটবল যে শেষ পর্যন্ত সব ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একসঙ্গে নিয়ে আসে, এই শিল্পকর্ম যেন সেই কথাই মনে করিয়ে দেয়।

বিশ্বকাপ উপলক্ষে শুধু খেলোয়াড়দের ছবি নয়, সাজানো হয়েছে গোটা গলির পরিবেশ। বিভিন্ন দেশের পতাকার পাশাপাশি রয়েছে বিশ্বকাপ ট্রফির বিশাল চিত্র। তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা হয়েছে টুর্নামেন্টের মাসকটদের ছবিও। স্পেন, জার্মানি, ঘানা, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের নানা দেশের প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে এই গলির শিল্পকর্মে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন