ঢাকা      সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়া বিএনপির কর্মী সভা

IMG
15 June 2026, 7:37 PM

নাইম আবদুল্লাহ, সিডনি: অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে গতকাল রোববার (১৪ জুন) এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়নকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, প্রথম সহ-সভাপতি এস এম নিগার এলাহী চৌধুরী, সহ-সভাপতি মোবারক হোসেন ও বেলাল হোসেন ঢালীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইরুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম খালেদ, যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইরফান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো কুদ্দুসুর রহমান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, মহিলা সম্পাদক তাসলিমা কবির, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সর্দার মামুন, আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোমিন, নিউ সাউথ ওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হান হাসনাতসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করা, প্রবাসী নেতা-কর্মীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

নেতৃবৃন্দ বলেন, দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত নেতা-কর্মীরা প্রাণবন্ত আলোচনার মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রূপরেখা বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মী সভা অস্ট্রেলিয়া বিএনপির আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং প্রবাসে দলীয় ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে দেশ ও দলের স্বার্থে প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করার লক্ষ্যে সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানানো হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন