ঢাকা      মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ইতালিতে চলছে বাংলাদেশ উৎসবের প্রস্তুতি

IMG
15 June 2026, 8:57 PM

রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি: প্রতিবারের মতো এবারও আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিলান বাংলাদেশ উৎসব ২০২৬-এর দ্বিতীয় সেশন। যেখানে অংশ নিবেন বাংলাদেশের নামিদামী তারকারা। তালিকায় রয়েছেন কণ্ঠশিল্পী সালমা, শিল্পী সাথী খান, কিশোর, মানসিব,জেসি, প্রিয়াঙ্কাসহ অনেকেই। ইতালির মিলানের ভিয়া ডোমেনিকো সাভিও কেজারোস্সা পার্কে উৎসবের প্রস্তুতি সম্পর্কে জানান আয়োজক ইউরো মন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান সমন্বয় কমিটির সদস্যসহ অনেকেই। বক্তারা ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলায় অংশগ্রহণ করার আহবান জানান। পাশাপাশি স্টল বরাদ্দ চলছে বলেও উল্লেখ করেন তাঁরা। অনুষ্ঠান প্রাঙ্গণ পরিদর্শন করে আয়োজকরা জানান, ইতোমধ্যে ইতালির প্রশাসনের অনুমতিসহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ কমিউনিটি মিলানের আয়োজনে ও ইউরো মন্ডো গ্রুপের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই উৎসবে প্রায় পাঁচ হাজার বাংলাদেশিসহ ইতালি ও বিভিন্ন দেশের নাগরিকদের ব‍্যাপক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশিদের সাথে ইতালিয়ানসহ বিভিন্ন দেশের নাগরিকদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় বলে প্রত্যাশা সবার।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন