ঢাকা      বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

মাঠের লড়াইয়ের আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

IMG
17 June 2026, 12:30 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই দেশের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হলেও তা দ্রুত বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। নিউইয়র্কের অন্যতম ব্যস্ত পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলাদা করে দেয়। গোলমালের জেরে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আজ সকালে কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। সেই ম্যাচকে ঘিরে দুই দেশের হাজার হাজার সমর্থক বর্তমানে নিউইয়র্কসহ বিভিন্ন আয়োজক শহরে জড়ো হয়েছেন।

আলজেরিয়া জাতীয় ফুটবল দলকে ‘মরুভূমির শিয়াল’ বলে ডাকা হয়। শক্তিশালী, নামী প্রতিপক্ষকে চমকে দিতে পারে আলজেরিয়া। এবারও সেই চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে নামছে তারা। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় আলবিসেলেস্তেদের সামনে প্রতিপক্ষ আলজেরিয়া। আগেই লিওনেল মেসিদের আলজেরিয়া একপ্রকার হুমকি দিয়ে রেখেছে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনা হার মেনেছিল। পরে সেই নীল-সাদা জার্সিধারীরাই চ্য়াম্পিয়ন হয়।

২০১৪ বিশ্বকাপেও জার্মানির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছিল আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালেও শেষ পর্যন্ত জয় পায়নি তারা। এরপর টানা দুই বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় দলটি। ২০১৯ সালে আফ্রিকা কাপ অব নেশনস জেতে তারা। কোচ ভ্লাদিমির পেতকোভিচের অধীনে আবারও ছন্দে ফিরেছে দলটি।

আলজেরিয়ার নজরকাড়া প্রতিভা ২০ বছর বয়সী মিডফিল্ডার ইব্রাহিম মাজা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত খেলেছেন। রয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে। সম্প্রতি চোয়ালের চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি।

ইতিহাস, সাম্প্রতিক ফর্ম এবং দলের ভারসাম্য—সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার জন্য আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মরুভূমির শিয়ালদের চমকে দেওয়ার ক্ষমতা যে এখনও ফুরিয়ে যায়নি, সেটিই প্রমাণ করতে সকালে মাঠে নামছে আলজেরিয়া। আর এরই রেশ যেন দেখা যাচ্ছে দুই দলের কট্টর সমর্থকদের মধ্যে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন