ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযান, বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

IMG
26 October 2025, 5:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮টি বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার ও ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন