ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযান , ১১ দালাল গ্ৰেফতার

IMG
28 October 2025, 2:09 AM

শাকিল মোল্লা, কুমিল্লা: চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্ৰেফতার করা হয়েছে। গ্ৰেফতার দালালদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে তিনি জানান, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রাম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতায় থাকা কুমিল্লা র‍্যাব ১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, এই মেডিকেল কলেজের দালাল কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে, মেডিকেলের ওয়ার্ড বয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত সবাই দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও স্বজন চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র‍্যাব-এর অভিযান অব্যাহত থাকবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন