ঢাকা      বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
শিরোনাম

মতলবে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল

IMG
01 November 2025, 12:30 AM

চাঁদপুর, বাংলাদেশ গ্লোবাল: চাঁদপুরের মতলবে অনুষ্ঠিত হলো 'মরহুম আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫'। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচটি ছিল মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি সৃষ্টির এক অনন্য উদাহরণ। রোমাঞ্চকর এই খেলায় মতলব উত্তর উপজেলা দল ২-০ গোলে মতলব দক্ষিণ উপজেলা দলকে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন