ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

IMG
04 November 2025, 2:08 PM

পাবনা, বাংলাদেশ গ্লোবাল: পাবনার ৫ আসনের মধ্যে চারটিতে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাবনা-৫ আসনে শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, পাবনা-৩ আসনে হাসান জাফির তুহিন এবং পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিবকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আর পাবনা-১ আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এই আসনে বিএনপি থেকে কারো নাম ঘোষণা করা হয়নি।

দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন বলেন, 'আলহামদুলিল্লাহ। ভালো লাগছে দলীয় মনোনয়ন পেয়ে। ধানের শীষ হলো মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, অধিকার পুনরুদ্ধারের প্রতীক। পাবনা-৩ আসনের জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চাই।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন