ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন

IMG
04 November 2025, 2:12 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন।

আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১-এ তিনটি আসনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার-১, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা-৩, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন