ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বগুড়ায় মরহুম মাহবুব আলী খানের ৯১তম জন্মবার্ষিকী পালিত

IMG
04 November 2025, 3:04 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার এ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ৯১ তম জন্মবার্ষিকী জেলায় পালন করা হয়েছে।

মরহুমের আত্নার মাগফেরাত কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

সোমবার বাদ যোহর মরহুমের পরিবারে উদ্যোগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাবার পরিবেশন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মরহুমের পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর গেদা, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার, উজ্জ¦ল হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাও. বেলায়েত আলী। এদিকে দুপুরে শহরের দত্তবাড়ীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন