ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল

IMG
04 November 2025, 5:02 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গতকাল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর পরপরই বগুড়ার গাবতলীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।

সোমবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে থেকে বিশাল র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে কর্মসূচিতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।

এতে পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ছাবেদ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম ইউসুফ শাকিল, টুটুল, নুরনবী, ছাব্বির, কনক, বুলবুল, শিলু, জুয়েলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ আসনে নির্বাচন করবেন। আমরা তার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর আসন থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবো। নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে প্রচারণা অব্যাহত থাকবে।

সন্ধায় বগুড়া- ৬ আসনে (সদর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় করায় জেলা বিএনপি তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন