ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

IMG
05 November 2025, 2:52 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল : বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল বগুড়া-৬ সংসদীয় আসনের শাখারিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পল্লীমঙ্গল বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা বিএনপি’র সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এ সময় বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খাঁনসহ ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার বিএনপি’র মহাসচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে।

এ খবরে নেতা-কর্মীদের মাঝে উল্লাস লক্ষ্য করা গেছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন