ঢাকা      শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম
  • খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

IMG
06 November 2025, 4:39 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি টিম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের নানা অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল-২-এর সহকারী পরিচালক আরিফ আহমদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট টিম এই অভিযান পরিচালনা করেন। দুদকের উপ-সহকারী পরিচালক বিলকিস বানু এবং কনস্টেবল রাসেল রানা অভিযানে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমদ বলেন, 'আমরা সকাল থেকে সাধারণ মানুষের বেশে রোগী হিসেবে হাসপাতালে আসি। এ সময় হাসপাতাল ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের নানা অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়ম আমাদের চোখে পড়েছে। বিষয়গুলো আমরা আমলে নিয়েছি, আমরা বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন