ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

IMG
06 November 2025, 7:52 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই সনদের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত ও সরকার গঠনের পর সেই সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যেহেতু দেশ একটি সংকটের মুহূর্তে রয়েছে, সেই অবস্থায় বিএনপি ও জামায়াত যদি সংস্কারের বিষয়ে একটি জায়গায় আসে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারো সঙ্গে এনসিপির জোট হতে পারে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনের নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিচার ও সংস্কারের বিষয়ে যদি সমাধান না হয়, তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাবো না।

এদিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কিংবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

তিনি বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন