ঢাকা      মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শিরোনাম
  • মহান বিজয় দিবস আজ
  • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

বগুড়ায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

IMG
07 November 2025, 2:57 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে জেলা বিএনপি। আজ শুক্রবার সকালে নবাববাড়ি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাদ জুমা বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন